বিনোদন নিউজ : ঢালিউডে দারুণ সাফল্যের সঙ্গে অর্ধযুগ পার করছেন অভিনেত্রী শবনম বুবলী। ইতিমধ্যে বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছে। বর্তমানে ব্যস্ত এই অভিনেত্রী আরেকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শবনম বুবলী। ‘তুমি যেখানে আমি সেখানে’ শিরোনামের ছবিটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস।
ছবিটি প্রসঙ্গে দেবাশীষ বলেন, আমার ছবির প্রধান নারী চরিত্রের নাম বিজলী। বুবলী এই চরিত্রের সাথে খুব ভালো মানায়। তাই ছবিটি নিয়ে তার সঙ্গে কথা বলেছি। ছবির গল্প ও চরিত্র বুবলী পছন্দ করেছেন। তিনি কাজটি করছেন। ‘তুমি যেখানে সেখানে আমি’ ছবিতে বুবলীকে স্বাগতম। প্রথমবারের মতো তার সঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছি। আশা করি আমাদের যাত্রা শুভ ও সফল হবে।
বুবলী বলেন, ‘আমাদের চলচ্চিত্র জগতে দেবাশীষ বিশ্বাস খুবই জনপ্রিয় একটি নাম। প্রথমবারের মতো তার নির্দেশনায় কাজ করতে যাচ্ছি। আশা করি দর্শকদের জন্য একটি উপভোগ্য সিনেমা নিয়ে আসতে পারব।
নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হবে ছবিটি। মেকআপের দায়িত্বে থাকবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। গানের কথা লিখবেন সুদীপ কুমার দীপ, আর সঙ্গীত পরিচালক হিসেবে থাকবেন শ্রী প্রীতম। আবহ সঙ্গীতে থাকবেন ইমন সাহা। ছবির নায়ক এখনো চূড়ান্ত হয়নি।
বিনোদন নিউজ /১৭ ফেব্রুয়ারি/২০২৩ইং


